বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ রাত ০৮:৫০
২৩৯
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে মামলা জট সহনশীল মাত্রায় আনার পরিকল্পনায় বিচার বিভাগ কাজ করছে। জুডিশিয়াল দুর্বল হলে সে রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র বলা যাবে না।
শনিবার সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রর্থীদের বিশ্রামাগার ন্যায় কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
হাসান ফয়েজ সিদ্দিকী আরো বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক ত্যাগের বিনিময় আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। জাতির দায়িত্ব সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, পাখির যেমন দুইটি পাখা তেমনি বিচারের ক্ষেত্রে একটি পাখা বিচারক আরেকটি পাখা আইনজীবি। উভয়ের সমন্বয়েই বিচার কাজ স্বল্প সময়ে সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব। বেশী টাইম পিটিশান দিলে বিচার কার্য দর্ঘিসুত্রিতার সৃষ্টি হয়, কাজেই টাইম পিটিশান কমাতে হবে। পরিশ্রম সততা এবং সেবার মনোভাব থাকলে ভালো আইনজীবি হওয়া সম্ভব। জনগণ যাতে সহজে স্বল্প সময় ও কম খরচে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি।
পরে, প্রধান বিচারপতি পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে একটি বকুল ফুলের চারা রোপণ করেন ও আদালত চত্বরের পাশে জাদুঘর পরিদর্শন করেন। এর পরে তিনি স্থানীয় আদালতের বিচারকদের সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন।
দুপুরে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে আয়োজিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। পাবনা জেলা বার সমিতির সভাপতি আক্তারুজ্জামান মুক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিষ্ট্রার মোহম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচারক) এস.কে.এম তোফায়েল হাসান, প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আরিফুল ইসলাম, কেন্দ্রীয় বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ্যাড. রবিউল আলম বুদু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন পাবনা জেলার সিনিয়ার জেলা ও দায়রা জজ বেগম শামীম আহম্মেদ, পাবনা বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রমের উপর সামগ্রিক বিবরণী উপস্থাপন করেন বিজ্ঞ যুগ্ম জেলা জজ অর্থঋণ আদালত আব্দুল্লাহ আল আমিন ভুইয়া।
সুত্র বাসস
চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার
ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক