অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

গোপনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি : সালমান এফ রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ রাত ০৮:৪৯

remove_red_eye

৩১২

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন ,  বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না মুখে এমন কথা বললেও গোপনে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে । 
তিনি আজ  দুপুরে তাঁর নির্বাচনী এলাকা  ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের দোহার উপজেলার বিলাসপুরের গনি সিকদার বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন। 
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দোহারের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে স্থানীয় সংসদ সদস্য হিসেবে জনমানুষের কথা শুনেন সালমান ফজলুর রহমান এমপি। এসময় তিনি দোহারের ২টি ইউনিয়নে কেন্দ্রভিত্তিক নির্বাচনী উঠান বৈঠক ছাড়াও আল আমিনবাজারে ৭টি সেতু এবং বিলাসপুরে ২টি সেতু উদ্বোধন করেন। 
এছাড়াও মুকসুদপুরের ঢালারপারে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন।
সালমান এফ রহমান বলেন, ‘বর্তমান সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ডিজিটাল বানিয়েছে আর বিএনপি সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে-বিদেশে অপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’ 
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই, বিদেশীরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যা বাস্তবায়নে সরকারও বদ্ধ পরিকর। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে মাধ্যমেই হবে। জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে ভয় পেয়ে বিএনপি নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র সাধারণ ভোটারদের সামনে তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ঢাকা-১ আসন প্রধামন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন সালমান এফ রহমান ।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...