অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৭ই মে ২০২৬ | ২৪শে বৈশাখ ১৪৩৩

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৩১৭

অবশেষে এলো সুখবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। তবে এই সিরিজেই নয়। আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন দেশসেরা ওপেনার।

তামিম দলে ফিরবেন আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ দিয়ে। খেলবেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।

চট্টগ্রামে গতকাল (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে তার এই সিদ্ধান্ত যে সুচিন্তিত নয়, আবেগী ছিল, তা বোঝা গেছে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়াতেই।

তামিমের কান্নাজড়িত ঘোষণা দেখে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়ে। দেশের সকল স্তরের মানুষ তামিমকে অবসর ভেঙে ফেরার অনুরোধ জানাতে থাকেন। এরই মধ্যে রাতে খবর ছড়িয়ে পড়ে, তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

শুরুতে ব্যাপারটি গুঞ্জন মনে হলেও আজ (শুক্রবার) সকালে চট্টগ্রাম থেকে তামিম ঢাকায় আসলে পাওয়া যায় সত্যতা। পড়ন্ত বিকেলে তিনি গণভবনে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

তামিমের সঙ্গে গণভবনে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় তাদের। অবশেষে আসে তামিমের অবসর প্রত্যাহারের ঘোষণা। প্রধানমন্ত্রীর অনুরোধে ফেরার কথা জানান তামিম।

প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’

‘কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যিনি সবচেয়ে বড় ব্যক্তি, তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

সুত্র জাগো

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ  হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

আরও...