অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে প্রদর্শিত হলো অ্যানিমেশন চলচ্চিত্র “মুজিব ভাই”

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৪১৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই” জাতীয় সংসদের সংসদ সদস্যদের জন্য বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সিনেপ্লেক্সে  আজ প্রদর্শন করা হয়। শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনিসহ বেশ কয়েক জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের সংসদ সদস্যগণ চলচ্চিত্রটি উপভোগ করেন। 
‘মুজিব ভাই” অ্যানিমেশন চলচ্চিত্রে ১৯৪৮ থেকে ১৯৬৯ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটি নির্দিষ্ট সময়ের ঘটনা প্রবাহ সমূহ তুলে ধরা হয়েছে। 
 চলচ্চিত্র প্রদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সকলের কাছে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও আদর্শের গল্প পৌছে দেয়া আমাদের দায়িত্ব। তাদেরকে জানানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভাল আর কোন মাধ্যম হতে পারে না। নির্মাতাগণ বঙ্গবন্ধু সম্পর্কে এই অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে সুনিপণভাবে তুলে ধরেছেন।
পলক আরো বলেন, চলচ্চিত্রটিতে  বাবা-মায়ের আদরের খোকা কিভাবে বাংলার মানুষের কাছে মুজিব ভাই হয়ে উঠলেন, তাঁর জীবন সংগ্রাম এবং তাঁর বিজয়ের সারমর্ম তুলে ধরার চেষ্ঠা করা হয়েছে। এর পাশাপাশি অ্যানিমেশন শিল্পকে সম্ভাবনাময়ী খাত হিসেবে গড়ে তুলতে এই আয়োজন। দেশের তরুণদের উদ্বুদ্ধ করতে এ চলচ্চিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...