অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ফেসবুক, ইনস্টাগ্রামে বিজ্ঞাপন বন্ধ করবে কানাডা সরকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৩ বিকাল ০৫:০১

remove_red_eye

৩৭৭

কানাডার সরকার ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন কেনা বন্ধ করবে।  
হেরিটেজ মন্ত্রী পাবলো রদ্রিগেজ বুধবার ঘোষণা করেছেন, একটি নতুন মিডিয়া ক্ষতিপূরণ আইন নিয়ে টেক জায়ান্টদের সাথে দ্বন্ধের মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়।
গত মাসে কানাডার পার্লামেন্ট অনলাইন নিউজ অ্যাক্ট গৃহীত হয়েছে। এই আইনে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের সংবাদ নিবন্ধগুলোর অ্যাক্সেস দেয়ায় ব্যাপারে বা বাধ্যতামূলক সালিশির মুখোমুখি হলে কানাডিয়ান নিউজ আউটলেটগুলোকে ক্ষতিপূরণ দিতে গুগল এবং মেটার মতো ডিজিটাল জায়ান্টদের বাণিজ্যিক চুক্তি করা বাধ্যতামূলক।
ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা। এই বিলটি পাস হওয়ার পরেই ঘোষণা করেছে, তারা দেশটিতে প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের জন্য কানাডিয়ান সংবাদ ব্লক করার ব্যবস্থা নেবে।
রদ্রিগেজ বুধবারের এই পদক্ষেপগুলোকে ‘অযৌক্তিক’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘এই কারণেই আজ আমরা ঘোষণা করছি যে, কানাডা সরকার ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিজ্ঞাপন স্থগিত করবো।’
এতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বছরে আনুমানিক প্রায় ১০ মিলিয়ন কানাডিয়ান ডলার (৭.৫ মিলিয়ন মার্কিন ডলার) আয় হারাতে পারে।
গুগলও ঘোষণা করেছে, তারা এই আইন প্রতিহত করার জন্য অনুরূপ পদক্ষেপ নেবে।
অনলাইন বিজ্ঞাপনে আধিপত্য বিস্তারকারী দু’টি সংস্থার বিরুদ্ধে ঐতিহ্যবাহী সংবাদ সংস্থাগুলোর অভিযোগ যে, তাদের বিষয়বস্তু বিনামূল্যে ব্যবহার করার মাধ্যমে ওই অনলাইন সংস্থা দু’টি সংবাদ সংস্থাগুলো থেকে অর্থ সরিয়ে নিচ্ছে।  
‘কানাডিয়ানরা আমেরিকান বিলিয়নিয়ারদের ভয় পাবে না, যারা আমাদের গণতন্ত্রকে দুর্বল করতে চায়’ এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সরকার তার সিদ্ধান্ত থেকে পিছপা হবে না।
কানাডিয়ান হেরিটেজ বিভাগের মতে, ২০০৮ সাল থেকে ৪৫০ টিরও বেশি কানাডিয়ান মিডিয়া আউটলেট তাদের দরজা বন্ধ করে দিয়েছে।
কানাডার পার্লামেন্টারি বাজেট ওয়াচডগ ২০২২ সালের অক্টোবরের এক রিপোর্টে বলেছে, অনলাইন নিউজ অ্যাক্ট এর মাধ্যমে কানাডিয়ান সংবাদপত্রগুলোর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রতি বছর আনুমানিক প্রায় ৩৩০ মিলিয়ন কানাডিয়ান ডলার পেতে সহায়ক হবে।

সুত্র বাসস

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...