অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৩১৭

চরফ্যাশন প্রতিনিধি: উপকূলীয় জেলেদের জীবনমান উন্নয়নে নিবন্ধিত জেলেদের মাঝে সরকারের বিশেষ খাদ্য সহায়তা প্রদান করেছে মৎস্য অধিদফতর। ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় বুধবার সকালে চরফ্যাশন উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই হাজার নিবন্ধিত জেলের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান উদ্বোধন করা হয়েছে।
 
চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে ও মৎস্য বিভাগের সহযোগিতায় জেলেদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। জনপ্রতি প্যাকেজে দেওয়া হয়েছে আটা১২ কেজি, মসুর ডাল ৮কেজি,আলু ১৬কেজি,সয়াবিন তেল ১০ লিটার,চিনি ৪কেজি ও লবণ ৪কেজি। উদ্বোধন শেষে সুশৃঙ্খলভাবে এই বিতরণ কাজ সম্পন্ন করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
 
এসময় অতিথি হিসেবে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
 
সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, 'আমাদের জাতীয় মৎস্য সম্পদ হচ্ছে ইলিশ। এই মৎস্য সম্পদ সংরক্ষণে সরকার যখন মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেন, তখন যেন আমাদের শ্রমজীবী জেলে ভাইদের কষ্ট না হয়,তা নিশ্চিত করার জন্য সরকারের এই উদ্যোগ। এ খাদ্য সহায়তা জেলেদের সংকটকালীন মুহুর্তে টিকে থাকতে বড় সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করি।
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, শুধু খাদ্য সহায়তা নয়, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও ইলিশের অভয়াশ্রম রক্ষায় মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। প্রকৃত জেলেরা যেন এই খাদ্য সহায়তার আওতায় আসে, সে বিষয়ে কঠোর তদারকি করা হচ্ছে।
 
বিপুল পরিমাণ এই খাদ্যসামগ্রী হাতে পেয়ে জেলেরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জেলেরা জানান, বর্তমান বাজার মূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই খাদ্য সহায়তা তাদের পরিবারে বড় স্বস্তি বয়ে এনেছে। এর ফলে ইলিশ রক্ষায় সরকারি আইন মেনে চলতে তারা আরও উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...