অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

ঢাকায় কাঁচা মরিচের কেজি ৪৮০, আলুর দাম বেড়ে ৫০

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ বিকাল ০৫:৫৬

remove_red_eye

৪০০

শনিবারের থেকে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে তবুও ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঢাকায়। যা ক্রেতাদের নাগালের বাইরে। সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে প্রতিকেজি আলুতে ৫ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রোববার (২ জুলাই) নগরীর আগারগাঁও ও বিএনপি বাজারসহ কয়েকটি কাঁচা বাজার ঘুরে এমন তথ পাওয়া গেছে। তবে গতকালের থেকে প্রতিকেজি কাঁচা মরিচের দাম ১২০ টাকা কমেছে।
বিএনপি বাজারে সবজি বিক্রেতা বাচ্চু শিকদার বলেন, শনিবার কাঁচা মরিচ ৬০০ টাকা কেজি বিক্রি করছি। তবে আজকে ৪৮০ টাকা। পাইকারি বাজারে কমছে। আলু ও বেগুনের দাম বাড়তি।
আগারগাঁও কাঁচা বাজারে প্রতিটি লাউ ৪০, ফুলকপি ৪০ ও বাঁধাকপি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকালও একই দামে বেচাকেনা হয়েছিল। কুমড়ার জালি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ঢাকায় কাঁচা মরিচের কেজি ৪৮০, আলুর দাম বেড়ে ৫০
সবজির বাজার কিছুটা স্থিতিশীল। বিভিন্ন সবজি বাজার ঘুরে দেখা গেছে, টমেটো দেশি প্রতিকেজি ১৫০, ভারতীয় টমেটো ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিকেজি পটল ৪০, বেগুন ১০০ থেকে ১১০, ঢেঁড়স ৬০, ঝিঙা ৬০, চিচিঙ্গা ৬০, পেঁপে ৬০, লাউ ৬০, মুলা ৬০, কচুর মুখী ১০০, শসা ৫০ থেকে ৬০, দেশি গাজর ৮০ ও চায়না গাজর ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আগারগাঁও এলাকার সবজি বিক্রতা জুয়েল মোল্লা বলেন, কাঁচা মরিচের দাম কিছু কমতি। সবজির দাম একই আছে। তবে হঠাৎ করেই আলুর দাম কেজিতে ৫ টাকা বাড়তি।

সুত্র জাগো

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী

দাবি না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে: জামায়াত আমির

দাবি না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে: জামায়াত আমির

চাবি সঠিকভাবে ঘোরাতে পারলে উন্নয়ন হবে: মঈন খান

চাবি সঠিকভাবে ঘোরাতে পারলে উন্নয়ন হবে: মঈন খান

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আরও...