অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নানা আয়োজনে উল্টো রথ উৎসব পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুন ২০২৩ দুপুর ১২:২০

remove_red_eye

৫৪০

 মলয় দে: ভোলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের উল্টো রথ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উল্টোরথে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম আবার নিজ নিজ মন্দিরে ফিরে যাওয়ার মধ্য দিয়ে শেষ হলো ভোলার রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা। বুধবার (২৮জুন) সকাল ৯টায় মদন মোহন ঠাকুর জিউর মন্দিরের পূজারিরা উল্টো রথ নিয়ে বের হয়।এর ঘন্টা খানিক পরে বাপ্তা ইসকন মন্দিরের ভক্তরা নানা সাজে সজ্জিত হয়ে তাদের উল্টো রথ নিয়ে পৃথক ভাবে বের হয়।দুটি রথই সদর রোডের আলাদা আলাদা মন্দির থেকে বের হয়।বাংলাস্কুলের মোড় ও ডিসি অফিসের সামনের সড়ক হয়ে পুরো শহর প্রদক্ষিন করে স্ব স্ব মন্দিরে গিয়ে শেষ হয় এবারের রথ উৎসব।এ উপলক্ষে পুরো শহর আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ে ঢাকা ছিলো। শত শত ভক্তরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে রথ উৎসবে অংশগ্রহণ করে।ভক্তদের বিশ্বাস রশি টানলে তাদের আর পুনর্জন্ম হবে না। তাই রথের রশি টেনে নিয়ে চলে ভক্তরা।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর।তাই তার সান্নিধ্যে আসার জন্য বিভিন্ন এলাকার ভক্তরা এই উল্টো রথ যাত্রায় স্বতঃস্ফূর্ত ভাবে ভক্তি ভরে অংশগ্রহন করেন। রথের সামনে ও পিছনে থাকা শত শত ভক্তদের লক্ষ্য করে রথে থাকা পূজারিরা বিভিন্ন ধরনের ফল ছুড়ে দেয়।ভক্তরা সেই ফলগুলো প্রসাদ স্বরূপ গ্রহন করে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শুরু হওয়া উৎসবের প্রত্যাবর্তন হয় একাদশী তিথিতে। কথিত আছে, আষাঢ় মাসের শুক্লা তিথিতে জগন্নাথ, তার ভাই বলভদ্র (বলরাম) ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে পুরীধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে ৯ দিন অবস্থানের পর আবার উল্টো রথে পুরীধামে ফিরে আসেন। উল্লেখ্য যে,গত ২০ শে জুন হিন্দু ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।৯দিন পর আজ ২৮শে জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পুরোপুরি শেষ হলো তাদের এ বছরের রথ উৎসবের সকল আনুষ্ঠানিকতা।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...