বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ বিকাল ০৪:৩৫
৩৪৮
সৌদি আরবে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় সম্মিলন পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে বাংলাদেশের হজ যাত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ হজযাত্রী পবিত্র হজব্রত পালন করছেন। এ বছর বাংলাদেশের ১ লাখ ২২ হাজার ৮শ’৮৪ হজ যাত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ হজযাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশে ইতোমধ্যে সৌদি আরবে নিজ নিজ অবস্থান থেকে হজের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন বলে আজ ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়।
বুলেটিনে আরো বলা হয়, হজযাত্রীদের মিনা যাওয়ার মধ্য দিয়ে শুরু করেন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। গত সোমবার সারাদিন হজ যাত্রীরা মিনায় অবস্থানের পর আজ মঙ্গলবার হজ যাত্রীরা যাবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সেখানে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন তারা। হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাতের ময়দান, মুজদালিফা ও মক্কায় পাঁচদিন অবস্থান করবেন।
বুলেটিনে আরো জানানো হয়, মোট ৩২৫ টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৮শ’৮৪ হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৫৯ টি ফ্লাইটে ৬১ হাজার ১শ’৮০ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১১৩টি ফ্লাইটে ৪১হাজার ৪শ’৬৮ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩ টি ফ্লাইটে ২০হাজার ২শ’৩৬ জন হজযাত্রী। সৌদি আরবে থেকে হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ২ আগস্ট।
সৌদি আরবের বাংলাদেশ অফিসের চিকিৎসা কেন্দ্র থেকে ৪৮ হাজার ৪৯২ জন হজ যাত্রীকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এবার বাংলাদেশ থেকে সরকারী হজযাত্রীর কোটা ছিলো ১০ হাজার ৩৬০ জন আর বেসরকারী হজযাত্রীর কোটা ছিলো ২ হাজার ৫০৬ জন হজ গাইডসহ মোট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন ।
সৌদি আরবে বাংলাদেশের ৪ নারীসহ ২৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ২২ জন ও মদিনায় ৪ জন হজ যাত্রী রয়েছেন বলে বুলেটিনে জানানো হয়।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত