বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ বিকাল ০৪:২৮
৩০৩
ঈদের আর মাত্র একদিন বাকী। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পানে ছুটছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ। কোন রকম ভোগান্তি বা বিড়ম্বনা ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ।
খুলনাগামী তৌহিদ জানান, ‘এখন ঈদ যাত্র স্বপ্ন মনে হয়। ভাবতেই কেমন যেন লাগে। ক’দিন আগেও বাড়ি যাবার আগে শতবার চিন্তা করতে হতো । এখন কোন চিন্তা নাই যখন মন চায় বাড়ি যেতে পারি। এর যে কী আনন্দ, কী তৃপ্তি এটা এ পথে চলাচলকারী ছাড়া কেউ বুধতে পারবে না।
পদ্মা সেতুতে গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ২শ’ ৯৮টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮শ টাকা। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর টোল আদায় ৮০০ কোটি টাকার মাইল ফলক ছাড়িয়ে গেল। ২৬ জুন পর্যন্ত টোল আদায় হয়েছে ৮শ’ ৫ কোটি ১৭ লাখ, ৫হাজার ৫শ’ ৫০ টাকা। এ সময়য়ের মধ্যে যান পারাপার হয়েছে ৫৭ লাখ ২৮ হাজার ৬শ’ ৫১টি।
ঈদে একদিকে যেমন নির্বিঘেœ ঘরমুখো মানুষ পদ্মা সেতু দিয়ে পার হচ্ছে তেমনি রাজস্বও বাড়ছে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী জানান, দুইপারে ১৫টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ৭টি ও জাজিরা প্রান্তে ৮টি বুথ রয়েছে। মোটরসাইকেল পারাপারের জন্য উভয় পারেই দুটি করে ৪টি লেন রয়েছে। সার্ভিস লেনে বাইক চলাচল করায় এবং টোল আদায়ে অতিরিক্ত টোল বুথ করায় অন্য যান চলাচলে কোন বিঘ্ন সৃষ্টি হচ্ছে না। স্বাচ্ছন্দে চলাচল করছে সকল যান।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত