বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ বিকাল ০৩:৩৯
৩৫৯
জাপানের এক বিশিষ্ঠ কাবুকি অভিনেতাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। তার মায়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গত মাসে এ তারকার বাড়িতে বাবা-মা উভয়কে অবচেতন পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
টিভি ফুটেজে একটি গাড়িতে করে এননোসুকে ইচিকাওয়া’কে হাসপাতাল থেকে থানায় নিয়ে যেতে দেখা গেছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে ও অন্যান্য মিডিয়া আউটলেট তাকে গ্রেফতারের খবর দিয়েছে।
৪৭ বছর বয়সী এ তারকা লন্ডন, আমস্টারডাম এবং প্যারিস অপেরা হাউসে পারফর্ম করেন।
গত মে মাসে উদ্ধারকর্মীরা ইচিকাওয়ার ৭৬ বছর বয়সী বাবা এবং তার ৭৫ বছর বয়সী মাকে রাজধানীতে তার বাড়িতে অচেতন অবস্থায় দেখতে পায় এবং তারা তাদের দুজনকেই উদ্ধার করে। ইচিকাওয়া একজন কাবুকি অভিনেতা।
পরে উভয়কে মৃত ঘোষণা করা হয় এবং পুলিশ তার বাবার মৃত্যুর তদন্ত করছে।
ইচিকাওয়াকে সেদিন তার বাড়িতে একেবারে ভেঙ্গে পড়া অবস্থায় পাওয়া যায় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।
ইচিকাওয়া ১৯৮০ সালে কাবুকিতে আত্মপ্রকাশ করেন এবং তিনি দেশের অন্যতম অভিনয় শিল্পী হয়ে ওঠেন। তার আসল নাম তাকাহিকো কিশোনি।
তার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নৃত্য পরিবেশনের জন্য একবার লরেন্স অলিভিয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত