অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার তেঁতুলিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৩ রাত ১০:৪৪

remove_red_eye

৫৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রায়হান হোসেনের (২০) মরদেহ একদিন পর ভেসে উঠেছে। আজ শুক্রবার (২৩ জুন) সকাল ৯টার দিকে ঘটনাস্থলের কাছে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এর আগে বুধবার (২১ জুন) বেলা ১২টার দিকে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে রায়হান নিখোঁজ হন।
ভোলা সদর মডেল থানার (ওসি) মো. শাহীন ফকির উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়হান সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের মো. মাইনুদ্দিন মাঝির ছেলে। সে এবার ভেলুমিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তিন ভাই এক বোনের মধ্যে রায়হান সবার ছোট।
রায়হানের সঙ্গে থাকা লতিফ দেওয়ান জানান, বেলা ১২টার দিকে তেঁতুলিয়া নদী থেকে মাছ ও বেহুন্দী জাল নিয়ে তীরে আসছিলেন তারা। এসময় অসাবধানতাবশত রায়হান নদীতে পড়ে যায়। খবর পেয়ে কোষ্টগার্ড ও ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন। এরপর শুক্রবার সকাল ৯টার দিকে স্বজনরা ঘটনাস্থলের নিকটে তার মরদেহ ভেসে উঠতে দেখেন।

ওসি জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...