বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১২
৩৫১
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুখ খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মানুষের যেমন উৎসাহ আছে,তেমনি একটি মহল বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে অপপ্রচার চালাচ্ছে।
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
ফারুক খান বলেন, বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া সামনে জাতীয় নির্বাচন। তাই নির্বাচনকে ঘিরে একটি মহল বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে অপপ্রচার চালাচ্ছে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, নির্বাচন বিষয়ে প্রধানমন্ত্রীশেখ হাসিনা ৩ টি নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনা সব ভেদাভেদ ভুলে তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে।
দ্বিতীয় নির্দেশনা প্রসঙ্গে তিনি জানান, ওয়ার্ড থেকে ইউনিয়নের প্রতিটি ভোটারের বাড়িতে যেতে হবে। তাদের জানাতে হবে বিএনপি যে অত্যাচার, নির্যাতন, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকান্ড, দুর্নীতি ও দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আন্দোলনের নামের ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশকে যে ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করেছিল।
তৃতীয় নির্দেশনা প্রসঙ্গে ফারুক খান বলেন, গত ১৪ বছরে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল,মেট্রোরেলসহ যে উন্নয়নমূলক কার্যক্রম হয়েছে এবং যেগুলো চলমান আছে সেগুলো জনগণকে মনে করিয়ে দিতে হবে। জনগনের জন্য ভাতার ব্যবস্থা, ভিজিডি ও টিসিবির মাধ্যমে কষ্টে থাকা এক কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা ও সব সময় জনগনের পাশে থাকার বিষয়টি তাদের মনে করিয়ে দিতে হবে। তাহলে আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবে জনগন।
এর আগে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়, আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু (এমপি), গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সহ- সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত