অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা পুলিশ সুপারকে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুন ২০২৩ রাত ১১:২১

remove_red_eye

৭০৬

মলয় দে :  ভোলা  জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কে বদলীজনিত কারনে বিদায় সংবর্ধনা দিয়েছে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
বুধবার ২১শে জুন দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে তাদের নিজ কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাকে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিদয়ী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামকে স্বর্ণ খচিত স্মারক মনোগ্রাম  দেয়া হয়।
 জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই লাহী চৌধুরী,  ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম,অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু প্রমুখ।
এসময় বক্তারা সদ্য বদলী হওয়া পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম'র ভোলায় থাকাকালীন সময়ে তার কর্ম দক্ষতার প্রশংসা করেন।সেই সাথে তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
 বিদায়ী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন,ভোলার মানুষ শান্তি প্রিয় এবং তারা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল। ভোলায় যোগদানের পর আমি বেশ কিছু পরিকল্পনা গ্রহন করে ছিলাম। সবকিছু বাস্তবায়ন না হলেও কিছু কিছু কাজ আমি করতে সক্ষম হই। অতন্ত্য স্বচ্ছতার সাথে পুলিশে নিয়োগ কার্য সম্পাদন করি।আমার চেষ্টা ছিল, আমার যে অর্পিত দায়িত্ব তা যথাযথ পালন করা। তার দায়িত্বপালন কালে যারা  সহযোগীতা করেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ জানান।

এসময়,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,ডি আই ও-১ খায়রুল আলম,ডিবি ওসি এনায়েত হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির, জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা সেখানে উপস্থিত ছিলেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...