অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট না দেয়ার আহবান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

৩২৭

প্রথমবারের ভোটারসহ তরুণ প্রজন্মকে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট না দেয়ার আহবান জানিয়েছেন সংস্কৃতি  প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি আজ রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি'র স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ও উইন্টার সেমিস্টার ২০২৩ -এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
তিনি বলেন, একজন ব্যক্তি কাকে ভোট দিবেন তা তার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। শুধু একটাই অনুরোধ, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ভোট দিবেন না। ভোট দেয়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বেছে নিন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ভাষা আন্দোলনের অগ্রসেনানী। বাঙালির ভাষা ও সংস্কৃতির উপর আঘাত আসতে পারে তা জাতির পিতা ভারত-পাকিস্তান বিভক্তির আগেই অনুমান করতে পেরেছিলেন। তৎকালীন ভারতের ইত্তেহাদ পত্রিকার রিপোর্ট থেকে জানা যায়, ১৯৪৭ সালের ৭ জুলাই কোলকাতায় এক সভায় বঙ্গবন্ধু এ আশঙ্কা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে তাঁর আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হয়।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি'র উপাচার্য ড. মো. শাহ-ই-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা: আহসানুল কবীর, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...