অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মালিক-কর্মচারী নিহত : আহত-৩

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

৩২১

জেলার শ্রীনগর উপজেলায় গতরাতে  মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত এবং তিন আহত হয়েছে । মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শ্রীনগর-দোহার বাইপাস সড়কের জুশুরগাঁওয়ে  দুই মোটর সাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো- শ্রীনগর বাজারের মুদি দোকানী মো. ইয়াসিন (২২) ও কর্মচারী বাবুর দিঘিরপাড় গ্রামের শামসুল ইসলামের ছেলে সাইমন (১৮)।  আহতরা ফুলকুচি এলাকার রাতুল (২৫) ও ফারদিন (১৮) এব কয়কির্ত্তন গ্রামের জয়(১৯)।
শ্রীনগর থেকে ছেড়ে আসা মোটর সাইকেল দুটি ওই উপজেলার  জুশুরগাঁওয়ে  পৌঁচ্ছালে  রাত সাড়ে ৯টায় দিকে  জিক্সার মোটর সাইকেলের সাথে এ্যাপাচি আরটিআর মোটরসাকেলের সংঘর্ষ হয়। নিহতরা ছিল জিক্সার বাইকে। জিক্সার বাইকটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয় চলন্ত এ্যাপাচি মোটরসাইকেলকে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দুই বাইকের ৫ জনকে উদ্ধার করে  শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বাইক চালক  শ্রীনগরের গিয়াসউদ্দিনের পুত্র মুদি দোকানী ইয়াসিনের মৃত্যু হয়। এসময় কর্মচারী সাইমনকে ঢাকা রেফার্ড করা হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপর বাইকের আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  নিহতদের স্বজনরা  ময়না তদন্ত ছাড়াই লাশ দুটি নিয়ে যায়।এ ঘটনায় এখন ও কোন অভিযোগ পাওয়া যায়নি।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...