অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩


পুলিশের ডিআইজিসহ ২৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫৫

remove_red_eye

৩০৯

পুলিশের সাত জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজুম মুনীরা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ খবর জানা যায়। 
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নূরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনকে পুলিশ সদর দফতরে, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, এসবির ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সালেহ মোহাম্মদ তানভীরকে এসবিতে ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) পুলিশে বদলি করা হয়েছে।
অপর এক পজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ডিএমপির উপ-কমিশনার গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, এসবির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ডিএমপির উপ-কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায়, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মুন্সিগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার কে এ এইচ এম আব্দুর রকিবকে কুষ্টিয়া জেলায়, পুলিশ সদর দফতরের এআইজি ছাইদুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুরের পুলিশ সুপার সাইদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের মোহাম্মদ মাহিদুজ্জামানকে ভোলা জেলায় ও গাজীপুর মহানগরীর পুলিশ সুপার মাহবুবুল আলমকে শরীয়তপুর জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া আরেক প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ডিএমপিতে, নওগাঁ জেলার পুলিশ সুপার রাশিদুল হককে টুরিস্ট পুলিশে, চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদকে পুলিশ সদর দফতরে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে এসবিতে, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলার পুলিশ সুপার মাহবুব হাসানকে ডিএমপিতে, শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার শফিকুল ইসলামকে ম্যাস র‌্যাপিড ট্রানজিটে (মেট্রোরেল) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...