বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৪
২৯২
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে দেশের সব উপজেলায় টিটিসি স্থাপনের উদ্যোগ নিয়েছে।
আজ জেলার রানীনগর উপজেলা সদরে নব-নির্মিত টিটিসি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বে অদক্ষ শ্রমিকের কোন বাজার নাই। দক্ষ শ্রমিকের উপযোগিতা এবং কদর বৃদ্ধি পেয়েছে। মানুষের দক্ষতার উন্নয়নের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে সরকার নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।
মন্ত্রী বলেন, টিটিসির মতো এসব প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন অবস্থায় নিয়ে যেতে হবে, যাতে তা থেকে প্রশিক্ষণ শেষে অভিজ্ঞ প্রশিক্ষিতদের বিদেশে পাঠানো সম্ভব হয়।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন। এখন বাংলাদেশের মানুষ শতভাগ সে সুবিধা ভোগ করছেন। বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন।
আগামী ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সহযোগিতা দেয়ার আহবান জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, উন্নয়নের সুফল পেতে সরকার দক্ষ কৃষকদেরও বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে কৃষকদেরও দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় জনগণের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহা-পরিচালক মো: শহিদুল আলম সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ ৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, প্রকল্প পরিচালক উপ-সচিব সাইফুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃ জাকির হোসেন ও অতিরক্ত জেলা প্রশাসক মোঃ গাজিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সারাদেশে ৪০টি টিটিসি ও ১টি আইএমটি স্থাপন প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদফতর নওগাঁ মোট ৩৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ৬ মাস মেয়াদি মোট ৮৮০ জন প্রশিক্ষণার্থী ৬টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত