বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০৪
৪০২
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ডেল্টা প্ল্যান-২১০০ ভবিষ্যৎ বাংলাদেশ উন্নয়নের চাবিকাঠি। যথাযথভাবে পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী এক দশকের মধ্যেই বাংলাদেশের উন্নয়নের বিষয়টি আরও স্পষ্ট হবে।
আজ রোববার রাজধানীর পানি ভবন এর সম্মেলন কক্ষে ‘পোট্রেট অব বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এন্ড ইমপ্লেমেন্টশেন আউটলুক’ এবং ‘টুয়ার্ডস এ হলিস্টিক এপ্রাইসাল অব বিডিপি ২১০০’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের কোনও ভূমিকা না থাকা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকার পানি অবকাঠামো সংস্কার, নদীর তীর সংরক্ষণ, নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং, খাল পুনঃখনন, প্রাকৃতিক জলাধার রক্ষণাবেক্ষণ এবং নতুন জলাধার ও ব্যারেজ নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছে। একই সঙ্গে নদীর তীরবর্তী ভূমি পুনরুদ্ধার করে বনায়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জলাবদ্ধতা দূর করতে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত আছে।
তিনি বলেন, শতবর্ষের এ মহাপরিকল্পনার প্রথম ধাপ ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম শতবর্ষ মহাপরিকল্পনা "বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা- ২১০০" অনুমোদন করেছেন। এ প্ল্যান এর মূল উদ্দেশ্য হলো ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র নির্মূল ও মধ্যম আয়ের দেশে উত্তরণ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ মহাপরিকল্পনার ৬টি অভীষ্ট অর্জনে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-মন্ত্রী এনামুল হক শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে পানির সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নের মাধ্যমে স্বল্প মেয়াদে দারিদ্র ও দুর্ভিক্ষ মোকাবেলা করা এবং দীর্ঘ মেয়াদে দেশের প্রতি ইঞ্চি জমি মানুষের জীবন, জীবিকা ও বিনিয়োগ নিরাপদ করার স্বপ্ন নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশে ডেল্টা প্ল্যান-২১০০ মহাপরিকল্পনারসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী হয়ে উঠছে।
সেমিনারে সভাপতিত্ব করেন পানি সম্পদ মান্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড মহাপরিচালক রমজান আলী প্রমাণিক এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত