বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জুন ২০২৩ বিকাল ০৪:৩৮
৩২০
দেশের কিশোর-কিশোরীদের পুষ্টি সম্পর্কে সচেতন করতে অনুষ্ঠিত হয়ে গেল নারিশ নেক্স্ট জেন (NourishNextGen) সম্মেলন ২০২৩। বৃহস্পতিবার ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তাঁদের অংশীদার সংগঠনসমূহের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্দেশ্য ছিল তরুণ ও কিশোর-কিশোরীদের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমে উৎসাহী করা। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর দ্বিতীয় দিনে এই সম্মেলনটি তরুণ শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভাস সম্পর্কে সচেতনতার প্রতি গুরুত্ব দিয়ে তাদের প্রায়োগিক পরামর্শ প্রদান করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধাপক ডা. মো. সামিউল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, খাদ্যের সাথে সুষম পুষ্টির বিষয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত। কিশোর-কিশোরীদের সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ জরুরি।
স্বাগত বক্তব্যে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের অধ্যাপক ডা. শাহ গোলাম নবী বলেন, একটি জাতি গঠনের মূল উপাদান পুষ্টি। জনগণের মাঝে পুষ্টি কার্যক্রম ছড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ সরকার ৮টি মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করছে।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন এর পোর্ট ফোলিও লিড মনিরুজ্জামান বিপুল বলেন, আমরা গত কয়েক বছর ধরে ‘ভালো খাবো, ভালো থাকবো’ ও ‘অ্যাক্ট ফর ফুড অ্যাক্ট ফর চেইঞ্জ’ ক্যাম্পেইনের মাধ্যমে কিশোর কিশোরীদের পুষ্টিকর খাবার গ্রহণে আগ্রহী করতে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট অনিল দাস কিশোর-কিশোরীদের সবসময় নিয়ম মেনে পুষ্টিকর খাবার গ্রহণ করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার (নিউট্রিশন) শবনম ফারিয়া এবং ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ড. মুরাদ মো. শমসের তাবরিস খান উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে টেকনিক্যাল সেশনে বক্তারা পুষ্টি বিষয়ক বিভিন্ন গবেষণা ও কার্যক্রম উপস্থাপন করেন। কিশোর কিশোরীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও তরুণরা কমিউনিটিভিত্তিক পুষ্টি প্রচারণায় সৃজনশীল প্রজেক্ট আইডিয়া তুলে ধরেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত