বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জুন ২০২৩ বিকাল ০৪:২৯
৩৪১
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে ক্ষুন্ন না করার আহ্বান জানিয়েছেন। সৌদি আরবে শান্তি প্রচেষ্টা স্বাভাবিককরণ সংশ্লিষ্ট আলোচনার পর তিনি এমন আহ্বান জানালেন। খবর এএফপি’র।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, সৌদি আরব সফর শেষ করার পর ব্লিঙ্কেন এই অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আলোচনা করতে নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেন।
এদিকে ব্লিঙ্কেন উপসাগরীয় এ দেশ সফর করায় বিভিন্ন মানবাধিকার সংগঠন তার কঠোর সমালোচনা করে।
এই বছরের শুরুতে জর্ডান এবং মিশরে আলোচনার কথা উল্লেখ করে মিলার বলেন, ব্লিঙ্কেন ‘দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে এমন পদক্ষেপগুলো এড়াতে আকাবা এবং আরম আল-শেখের আঞ্চলিক বৈঠকের প্রতিশ্রুতিগুলো বজায় রাখার প্রয়োজনীয় নিয়ে অলোচনা করেন। ওই দুই বৈঠকে ইসরাইল ফিলিস্তিন ও মার্কিন কর্মকর্তারা একত্রিত হয়েছিলেন।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্রপন্থী ইসরাইলের প্রধান মানবাধিকার গ্রুপের সামনে এক বক্তৃতায় ব্লিঙ্কেন বলেন, সৌদি আরব কর্তৃক ইহুদি এ রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে তিনি কাজ করবেন।
বৃহস্পতিবার ব্লিঙ্কেনের সাথে কথা বলার সময় প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন যে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ হচ্ছে ‘এ অঞ্চলের স্বার্থে’ এবং তা ‘সকলের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে।’
তিনি বলেন, ‘কিন্তু ফিলিস্তিনি জনগণের জন্য শান্তির পথ খুঁজে বের করা ছাড়া এবং এ চ্যালেঞ্জ মোকাবেলা না করে যে কোন স্বাভাবিককরণ তেমন সুবিধা বয়ে আনবে না।’
‘অতএব, আমি মনে করি ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের একটি উপায় বের করার জন্য আমাদের একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ব্যাপারে কোন পথ খোঁজার বিষয়ে মনোনিবেশ করা উচিত হবে।’
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত