বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮
২৩৬
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙ্গালী জাতির মুক্তির সনদ ছয় দফা দাবীর পক্ষে পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসনের দাবীতে একই বছরের ৭ জুন তীব্র গণআন্দোলনের সূচনা হয়।
বঙ্গবন্ধুর সম্মোহনী নেতৃত্বের অধীনে আওয়ামী লীগ পাকিস্তান কেন্দ্রীয় সরকারেরশোষন-বঞ্চনার বিরুদ্ধে এবং পরাধীনতার অবসান ঘটিয়ে স্বায়ত্বশাসনের দাবীতে ১৯৬৬ সালের ৭ জুন দিনব্যাপী হরতাল আহবান করা হয়। আওয়ামী লীগের ডাকে এ হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন।
দিবসটি উপলক্ষে সকাল ৭ টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।
পরে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সংসদ উপনেতা ও সভাপতিমন্ডরীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, কাজী জাফরুল্লাহ, শাজাহান খান, কর্ণেল অব. ফারুক খান ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের পক্ষ্য থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, তাঁতীলীগ এবং আওয়ামী মহিলা লীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, ঢাকা কলেজ ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।
সুত্র বাসস
চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার
ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক