অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কর্ণধার : খাদ্যমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

৩২৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানের শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কর্ণধার। প্রধানমন্ত্রী শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিটি স্কুল,কলেজ ও মাদ্রাসার জন্য পর্যাপ্ত  ভবন, বিজ্ঞানাগার নির্মাণ করে দিয়েছেন। 
শিক্ষা সম্প্রসারনে প্রতিটি  উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ করেছেন উল্লেখ করে তিনি আরো বলেন,  যেসব স্কুল সরকারের নীতিমালার শর্তপূরণ করছে সেগুলো এমপিওভূক্ত করেছেন,যা এদেশের শিক্ষার জন্য যুগান্তকারী উদ্যোগ। 
সাধন চন্দ্র মজুমদার আজ বুধবার সকালে জেলার নিয়ামতপুরে বামইন স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায়।বর্তমান সরকার কৃষক বান্ধব, কৃষিকে প্রাধান্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। 
কৃষকের উন্নয়ন সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে গেলে এক শ্রেণির মানুষ এসি রুমে বসে দাম বাড়ল বলে মাতম শুরু করে। অথচ ধানের দাম দুই টাকা বাড়লে চালের দাম স্বাভাবিক নিয়মেই তিন টাকা বাড়ে।
খাদ্যমন্ত্রী বলেন ,বিদ্যুতে লোডশেডিং সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে এবং দ্রুতই সমাধান হবে। তীব্র গরমে বিদ্যুতের ব্যবহার বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ ব্যহবারে সচেতন হতে হবে। অযথা লাইট, ফ্যান যেন না চলে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। সেই নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে ভোট দেবে। 
ধোকাবাজিতে জনগণ পা দিবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে উন্নয়নের সাথে অনুন্নয়নের। 
এসময় তিনি উন্নয়নকে এগিয়ে নিতে, ভবিষ্যত প্রজন্মকে ভালো রাখতে শেখ হাসিনার সরকারে আস্থা রাখার আহবান জানান।
তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, একটি দল দেশের ক্ষমতায় এসেছিলো পেছনের দরজা দিয়ে। হ্যাঁ না ভোট দিয়ে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছিলেন। জেনারেল এরশাদ সেই পথ অনুসরণ করেছিলেন।
মন্ত্রী বলেন, তত্তাবধায়ক সরকার এ দেশে আর হবে না, নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচন করবে। সেই নির্বাচনে তিনি বিএনপিকে অংশগ্রহণের আহবান জানিয়ে বলেন, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করবে তিনি ক্ষমতায় যাবেন। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া এদেশের জনগণ মেনে নেবেনা।
এসময় নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ,উপজলো নির্বাহী অফিসার ইমতিয়াজ মোর্শেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...