অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৭ই মে ২০২৬ | ২৪শে বৈশাখ ১৪৩৩

মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে : র‌্যাব ডিজি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুন ২০২৩ বিকাল ০৫:৩৫

remove_red_eye

১৯৯

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম. খুরশীদ হোসেন বলেছেন, মাদকের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।  সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, যিনিই মাদক কেনাবেচার সঙ্গে জাড়ত থাকবেন, তিনি জনপ্রতিনিধি কিংবা যতই প্রভাবশালী হোক, কাউকেই ছাড় দেয়া হবে না। তাদেরকেও অবশ্যই আইনের আওতায় আনা হবে। 
তিনি আজ রোববার বেলা ১১টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার রায়কে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। উত্তম কুমার মেহেরপুর জেলার গাংনী থানা এলাকায় মাদক বিক্রেতাদের হামলায় আহত হন। 
এরআগে তিনি আহত র‌্যাব সদস্য এসআই উত্তম রায়কে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ১৪ তলার কেবিনে দেখতে যান। সেখানে র‌্যাব ডিজি তার হতে নগদ ৫০ হাজার টাকা ও ফলমূল তুলে দেন। পাশাপাশি তার চিকিৎসার  ব্যাপারেও খোঁজ-খবর নেন।
মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহবান জানিয়ে র‌্যাব ডিজি বলেন, ‘এই মাদকের ছোবল থেকে আমাদের সন্তানদের বাঁচাতে না পারলে আগামীতে চাকরি দেয়ার মতো কোনও লোক খুঁজে পাওয়া যাবে না।’ 
তিনি বলেন, ‘এরকম মাদক, জঙ্গি ও সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে গিয়ে আমাদের ৩৩ জন সহকর্মী জীবন দিয়েছেন ও এক হাজারের বেশি সহকর্মীর অঙ্গহানি হয়।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, ‘গত ৩০ মে মেহেরপুরের গাংনী থানা এলাকায় র‌্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানকালে ধারালো অস্ত্রের আঘাতে র‌্যাব সদস্য উত্তম কুমার রায় আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের আন্তরিক চিকিৎসায় বর্তমানে তিনি অনেকটা সুস্থ। আগামী কয়েকদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে বলেও জানান তিনি।
র‌্যাব ডিজি বলেন, ইতোমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো অভিযান চলছে। জঙ্গি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল, ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ  হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

আরও...