অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

বিসিসি নির্বাচনে সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুন ২০২৩ বিকাল ০৫:৩৩

remove_red_eye

২৮৮

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে সব ধরনের নাশকতা প্রতিরোধ ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে প্রায় সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সর্বমোট ৪০ জন নির্বাহী ম্যজিস্ট্রেট ভ্রাম্যমাণ পরিদর্শক দল ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্র পরিদর্শন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের বিসিসি নির্বাচনে নগরীর ৩০টি ওয়ার্ডে প্রায় ২ লাখ ৭৬ হাজার ২’শ ৯৮ জন ভোটার ১২৬টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের নিরাপদে ও নির্বিঘেœ ভোট প্রদান নিশ্চিত করতে পুলিশের সাথে আনসার, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, কোষ্টগার্ড, আনসার ও ভিডিপি সদস্যদের সমন্ময়ে সর্বমোট প্রায় সাড়ে ৪ হাজার সদস্য কাজ করবে নির্বাচনের পরের দিন পর্যন্ত। ইতোমধ্যে নগরীর আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রায় ৩ হাজার ৩শ’ ১২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।
এ বিষয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশনের কো-ওডিনেটর বাদল অধিকারী জানান, আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আঞ্চলিক নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে গঠন করা হয়েছে যৌথ বাহিনী। এছাড়াও প্রার্থীদের আচরনবিধি পর্যবেক্ষণে ভিজিল্যান্স ও অবজারভেশন জন্য প্রায় ৩টিম মাঠে কাজ করছেন।
বরিশাল জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কার্যলয়ের জেলা কমান্ড্যান্ট অফিসার বাসুদেব ঘোষ বলেন, আসন্ন বিসিসি নির্বাচনকে কেন্দ্র করে ১২৬ কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। সর্বমোট ১ হাজার ৫’শ ১২ জন আনসার ও ভিডিপি সদস্য ভোটারদের নিরাপদে ও নির্বিঘেœ ভোট প্রদানে সহযোগিতা করবেন। এরমধ্যে ২ জন করে সদস্য থাকবেন অস্ত্রধারী।
এ ব্যপারে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে বর্তমানে নির্বাহী ম্যজিস্ট্রেট-এর দায়িত্বরত অবস্থায় রয়েছে ১০ জন। আগামী ১২ জুন নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন আরো ৩০ জনকে নির্বাহী ম্যজিস্ট্রেট-এর দায়িত্ব দেয়া হবে। সর্বমোট ৪০ জন ভ্রাম্যমাণ আদালত বিসিসি-এর ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্র পরিদর্শন করবেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেন, আসন্ন বিসিসি নির্বাচনকে ঘিরে সব ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এবারের সিটি নির্বাচনে সর্বমোট ১২৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৮টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণও ২৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ সেই সঙ্গে ১১টি কেন্দ্রকে সাধারণ ভোট কেন্দ্র হিসেবে রাখা হয়েছে।
পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম আরো জানান, আসন্ন বিসিসি নির্বাচনে ভোটারদের নিরাপদে ও নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য শুধুমাত্র ২ হাজার ৩শ’ পুলিশ সদস্যের চাহিদা প্রদান করা হয়েছে হেড কোয়াটারে।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...