অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


ভারতে ট্রেন দুর্ঘটনায় আহত ২ বাংলাদেশীর বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

৩২০

শুক্রবার ওড়িশা ট্রেন দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশী নাগরিকের অবস্থা এখন পর্যন্ত জানা যায়নি। কারণ, কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করতে হিমশিম খাচ্ছে।
শুক্রবার সন্ধ্যা ৭.২০ টার দিকে পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনায় কমপক্ষে ২৬১ জন মারা গেছে ও ৯০০ জনেরও বেশি আহত হয়েছে।
ঘটনাটি কভার করা স্থানীয় সাংবাদিকরা জানান, তারা শুনেছেন যে- দুর্ঘটনাস্থল থেকে দুই বাংলাদেশী নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তারা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেননি।
একজন স্থানীয় সংবাদদাতা জানান, তারা শুনেছেন যে- দুই বাংলাদেশী নাগরিকের অবস্থা গুরুতর। তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। তবে, তারা বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার ডেপুটি মিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আহত বাংলাদেশীদের বিস্তারিত জানার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে।
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কর্মকর্তা আজ নিশ্চিত করেছেন যে উভয় বাংলাদেশী কলকাতার কাছে শালিমার স্টেশন থেকে ‘করমন্ডল এক্সপ্রেস’ ট্রেনে চেন্নাই যাচ্ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন ও কটকের হাসপাতালে আহত ব্যক্তিদের সাথে দেখা করবেন বলে তার অফিস থেকে টুইট বার্তায় জানানো হয়েছে।
একাধিক এই ট্রেন দুর্ঘটনার উদ্ধার, চিকিৎসা ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য তিনি রেলওয়ে কর্মকর্তাদের সাথে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকও ডেকেছেন।
বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডেল এক্সপ্রেস ও একটি পণ্যবাহী ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং আশেপাশের জেলাগুলোর সব হাসপাতালকে সতর্ক করে দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে এনডিআরএফ এর তিনটি ইউনিট, ওড়িষা ডিজাস্টার র‌্যাপিড অ্যাকশন ফোর্সের চারটি ইউনিট, অগ্নি-নির্বাপকদের ১৫টির বেশি দল, ৩০ জন চিকিৎসক ২শ’ পুলিশ সদস্য ও ৬০টি অ্যাম্বুলেন্স মোতায়েন রয়েছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ ওড়িষার বালাশোরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং এই দুর্ঘটনায় কারণ অনুসন্ধানে একটি উচ্চ-পর্যায়ের সার্বিক তদন্ত পরিচালনার আশ্বাস দেন।
তিনি বলেন, এই মুহূর্তে সরকার উদ্ধার ও ত্রাণ অভিযানকে অগ্রাধিকার দিচ্ছে।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...