বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫৫
২০৪
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ২৮২ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী, মাদক দ্রব্য ও অস্ত্র জব্দ করছে।
জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২০ কেজি ৫৬৯ গ্রাম স্বর্ণ, ৮৮ কেজি ৬৯৪ গ্রাম রূপা, ১ লাখ ৫১ হাজার ৬৪৫টি কসমেটিক্স, ২ হাজার ৭৬৬টি ইমিটেশন গহনা, ২১ হাজার ৪৮১টি শাড়ী, ১ হাজার ২৭৫টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৩ হাজার ৯১১টি তৈরী পোশাক, ১ হাজার ৯২৪ ঘনফুট কাঠ, ৬ হাজার ৬৬ কেজি চা পাতা, ১ লাখ ১৬ হাজার ৪৩০ কেজি কয়লা, ২ হাজার ২৫৯ কেজি কারেন্ট জাল, ১ লাখ ৬৫ হাজার ৮৯৩ ঘনফুট পাথর, ১০টি ট্রাক-কাভার্ডভ্যান, ১১টি পিকআপ, ৫টি প্রাইভেটকার, ২৫টি সিএনজি-ইজিবাইক এবং ১১৬টি মোটরসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ৭টি গান, ১০০ কেজি সালফার, ৪টি বিস্ফোরক স্টিক, ৭টি ডেটোনেটর এবং ৪০ রাউন্ড গুলি।
এছাড়াও মে মাসে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে ১৯ লাখ ৫৫ হাজার ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ কেজি ৭১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৭ কেজি ৮৬০ গ্রাম হেরোইন, ২২ হাজার ৬১৪ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৬৮২ বোতল বিদেশী মদ, ৩ হাজার ২৭ ক্যান বিয়ার, ২ হাজার ৫৬৭ কেজি গাঁজা, ১ লাখ ৭৫ হাজার ৬৩২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৯ হাজার ৫২০টি নেশাজাতীয় ইনজেকশন, ২ হাজার ৪৪৭টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট, ৬ হাজার ৬৬১টি ইস্কাফ সিরাপ, ৬৯৮ বোতল এমকেডিল-কফিডিল, ১৭ লাখ ৭৬ হাজার ৯৪১ পিস বিভিন্ন ধরনের ঔষধ, ২ কেজি ৪৪৫ গ্রাম কোকেন এবং ১ লাখ ৬০ হাজার ১৬৮টি অন্যান্য ট্যাবলেট রয়েছে।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ৩১ জন বাংলাদেশী ও ৪ জন ভারতীয় এবং ২৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সুত্র বাসস
চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার
ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক