অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকের পাশে থাকা : খাদ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

২৯৭

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষক এদেশের প্রাণ। আম কিংবা ধান যেটাই চাষ করুক, কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকের পাশে থাকা।
আজ নওগাঁর সাপাহারে গোডাউন পাড়া আমবাগানে ২০২৩ মৌসুমে আম সংগ্রহ ও বিপণন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমন ও বোরোতে বাম্পার ফলন হয়েছে  তেমনি আমেরও বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের নায্যমূল্য পাচ্ছে। আশা করি আমেও নায্যমূল্য পাবে।
কৃষকের নায্যমূল্য নিশ্চিত করতে চাই উল্লেখ করে মন্ত্রী বলেন, সবাই সস্তায় খেতে চায়। কৃষকের দু:খ-কষ্ট কেউ বুঝতে চায়না। ফসল ফলাতে তাকে খরায় পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়।
মন্ত্রী আরো বলেন, বিদেশে ফল রপ্তানির সুযোগ আছে। দেশের আম এখন বিদেশে যাচ্ছে, আম চাষিরা লাভবান হচ্ছে। আম রপ্তানিতে বড় বাধা বিদেশীরা জানতে চায় আম নিরাপদ কিনা? আমরা সনদ দেখাতে পারি না। ভবিষ্যতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে আরো বেশি আম রপ্তানি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। এখন দেশীয় ফলের প্রচুর সরবরাহ আছে। বিদেশ থেকে ফল আমদানি করতে না হলে ডলার সাশ্রয় হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশীয় ফলের পুষ্টিমানও বেশি।
সাপাহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শামসুল আলম শাহ চৌধুরী এবং কৃষি কর্মকর্তা শাপলা খাতুন প্রমুখ।
পরে তিনি জবই বিলে মাছ চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে জয় বাংলা চত্ত্বর উদ্বোধন করেন।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...