অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

উপকূলীয় অধিবাসীদের আশ্রয় কেন্দ্রে যেতে বলেছে নৌবাহিনী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মে ২০২৩ বিকাল ০৫:০১

remove_red_eye

৩১০

ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষয়ক্ষতি মোকাবেলায় চট্টগ্রাম, কক্সবাজার ও সেন্টমার্টিন উপকূলীয় এলাকার বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে নৌবাহিনীর সদস্যরা।
এছাড়া দুর্যোগ পরবর্তী জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর ২১ জাহাজ, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট (এমপিএ)। 
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় দ্রুততম সময়ে জরুরি উদ্ধার, ত্রাণ এবং চিকিৎসা সহায়তা  প্রদানের লক্ষ্যে এসব জাহাজসমূহকে ত্রাণ সামগ্রীসহ ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি, ঘুর্ণিঝড় পরবর্তী উপকূলীয় দূর্গত এলাকাগুলোতে মোতায়েনের জন্য নৌ কন্টিনজেন্ট প্রস্তুত রাখা হয়েছে। 
আইএসপিআর আরো জানিয়েছে, ঘূর্ণিঝড় পরবর্তী সমুদ্র ও উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযান পরিচালনায় নৌবাহিনীর এমপিএ ও হেলিকপ্টারের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে। এমপিএ ও হেলিকপ্টার এর দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাজ ও কন্টিনজেন্টসমূহ বঙ্গোপসাগরে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাবে। 
প্রথম ধাপে উদ্ধার কাজের জন্য বানৌজা সমুদ্র জয় ও ধলেশ্বরী-কক্সবাজার, সেন্টমার্টিন ও টেকনাফ এলাকায়, বানৌজা শাপলা-কুতুবদিয়া ও বহি:নোঙ্গর এলাকায়, বানৌজা হাতিয়া এবং এলসিটি ১০৩-সন্দ্বীপ ও হাতিয়া সংলগ্ন এলাকায়, এলসিভিপি ১১-পটুয়াখালী এলাকায় ও এলসিটি ১০৫-পিরোজপুর ও বরগুনা এলাকায় নিয়োজিত থাকবে। 
এছাড়া খুলনার মোংলায় বানৌজা শৈবাল, বঙ্গবন্ধু, প্রত্যয়, স্বাধীনতা, প্রত্যাশা, নির্মূল জরুরি অনুসন্ধান ও উদ্ধারের জন্য প্রস্তুত রয়েছে। 
পাশাপাশি নারায়ণগঞ্জের পাগলায় বানৌজা অপরাজেয়, অতন্দ্র, সুরভী, অদম্য ও পদ¥াকে প্রস্তুত রাখা হয়েছে। 
ঘূর্ণিঝড় পরবর্তী দুর্গত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবে। ঝড়ের তীব্রতা ও আঘাতের প্রকোপ পর্যবেক্ষণের পর দ্বিতীয় ধাপে নৌবাহিনীর অতিরিক্ত জাহাজ এবং কন্টিনজেন্টসমূহকে মোতায়েন করা হবে।

সুত্র বাসস

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় ঝড়ে ভাঙা ঘরে অন্ধ স্বামী ও তিন সন্তান নিয়ে সাহারা খাতুনের জীবনসংগ্রাম

মনপুরায় ঝড়ে ভাঙা ঘরে অন্ধ স্বামী ও তিন সন্তান নিয়ে সাহারা খাতুনের জীবনসংগ্রাম

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান

শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান

১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার

এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার

আরও...