বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪৫
৩৩৮
গাজায় ইসরাইলি সামরিক বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গতরাতে আন্ত:সীমান্ত বিমান ও রকেট হামালায় ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়েছে। উপকূলীয় এ এলাকায় দুই দিনের ব্যাপক সহিংসতায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। বিগত কয়েক মাসের মধ্যে এটি ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ সহিংস ঘটনা। খবর এএফপি’র।
গাজা অভিমুখ থেকে আসা রকেটের বিষয়ে ইসরাইলের দক্ষিণ ও তেল আবিব এলাকায় সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়।
এএফপি’র এক সাংবাদিক গাজা থেকে রকেট উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছেন। ইসরাইলি কর্মকর্তারা বলেছে, মিশর ফিলিস্তিনি গ্রুপ ইসলামিক জিহাদের সাথে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি পলনের বিষয়ে কাজ করছে।
ইসলামিক জিহাদ জানায়, বৃহস্পতিবার ভোরের দিকে ইসরাইলি বাহিনীর চালানো হামলায় তাদের একজন সামরিক নেতা নিহত হয়েছেন।
ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়, ‘রকেট উৎক্ষেপণ ইউনিটের কমান্ডার আলী ঘালি গাজা উপত্যকার দক্ষিণে শহীদ হয়েছেন। সেখানে তার সাথে আরো কয়েকজন শহীদ হন।’
ইসলামিক জিহাদ গ্রুপের রকেট উৎক্ষেপণস্থল লক্ষ্য করে ইসরাইল হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর ঘন জনবসতিপূর্ণ এ উপত্যকা থেকে ধোয়ার কুন্ডলি উড়তে দেখা যায়।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট উল্লেখ করেন, বুধবার রাতে গাজা থেকে ৪০০ টিরও বেশি রকেট উৎক্ষেপণ করা হয়েছে। এদিকে ইসলামিক জিহাদ গ্রুপ বলেছে, ফিলিস্তিন তাদের প্রতিরোধ লড়াই অব্যাহত রেখেছে।
ইসরাইলি কর্মকর্তারা জানান, ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাশকেলন ও সডেরোতে একটি বাড়ি ও একটি গাড়ি রকেট হামলার শিকার হয়েছে। এদিকে ইসরাইলি সামরিক বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনে ইসরাইলি হামলায় ১৫ জন নিহত হওয়ার একদিন পর বুধবার সাতজন নিহত হয়েছে।
গ্রুপটি জানায়, নিহতদের মধ্যে চারজন পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব ফিলিস্তিনের যোদ্ধা।
এদিকে বুধবার রাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ‘এখনো তারা তাদের লক্ষ্য অর্জনের মাঝামাঝি রয়েছেন। তিনি উল্লেখ করেন, ইসলামিক জিহাদ গ্রুপের হামলায় ‘এখন পর্যন্ত ইসরাইলি কোন বেসামরিক নাগরিক আহত হয়নি।’
এরআগে ইসরাইলি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মিশর ‘একটি যুদ্ধবিরতির পথ সুগম করার চেষ্টা করছে।’
গাজায় ইসলামিক জিহাদ ও হামাসের ঘনিষ্ঠ সূত্র বিস্তারিত কিছু উল্লেখ না করে যুদ্ধবিরতির পথ সুগম করার মিশরের প্রচেষ্টা চালানোর কথা নিশ্চিত করেছে।
ইসরাইল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে আছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত