অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ | ২৩শে শ্রাবণ ১৪৩৩


উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই মে ২০২৩ বিকাল ০৫:৫১

remove_red_eye

৪৫১

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। 
চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য ইউজিসি’র ৪৯তম বার্ষিক প্রতিবেদনের তথ্য উপাত্ত চূড়ান্তকরণে দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।
আজ রোববার ইউজিসিতে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের ৫৩টি পাবলিক ও দু’টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তথ্য প্রযুক্তির সর্বশেষ জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। প্রযুক্তি জ্ঞান থাকলে শিক্ষার্থীদের ক্যারিয়ার সমৃদ্ধ হবে। 
তিনি আরও বলেন, সামনের দিনগুলো হবে প্রযুক্তিনির্ভর। প্রযুক্তি ব্যবহারে দক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে যাবে। এছাড়া, ডি-নথি, ই-গভার্নেন্স বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে। 
ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন ও সচিব ড. ফেরদৌস জামান ।
ইউজিসি গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় কর্মশালায় বার্ষিক প্রতিবেদন ও তথ্যছক পূরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও বিশ্বনাথ বিশ্বাস।
বার্ষিক প্রতিবেদনে ইউজিসিসহ দেশের ৫৩টি পাবলিক ও ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের শিক্ষা, গবেষণা ও অবকাঠামো সংক্রান্ত তথ্য যুক্ত করা হবে। ইউজিসি আইন ১৯৭৩ অনুসারে ইউজিসির বার্ষিক প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া, ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে তাদের প্রতিবেদন পেশ করে থাকেন।

সুত্র বাসস





ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর

ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোলায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোলায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

বোরহানউদ্দিনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ  তিন জন গ্রেপ্তার, থানায় মামলা

বোরহানউদ্দিনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তিন জন গ্রেপ্তার, থানায় মামলা

ভোলায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

ভোলায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আরও...