বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই মে ২০২৩ বিকাল ০৫:৪৮
২৯৮
বিএনপি দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, জনগণ বিএনপির আন্দোলনে সাড়া দেয় না। তারপরও তারা আন্দোলনের নামে সহিংসতা করতে চায়। আসলে বিএনপি চায়না দেশের উন্নয়ন হোক। তারা চায় মিথ্যাচার ও চক্রান্ত করে দেশকে ধ্বংস করতে।
কামরুল ইসলাম আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ এই স্মরণসভার আয়োজন করে।
বাংলাদেশে আর কখনোই অনির্বাচিত সরকার আসতে দেয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারকে আমরা দুই বছর পর্যন্ত লম্বা হতে দেখেছি। মাইনাস টু ফর্মুলা দেখেছি। তাই বিএনপি-জামায়াত নির্বাচনে আসার জন্য যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, তা আর আসবে না।
তিনি বলেন, নির্বাচিত সরকারের অধীনেই তাদের নির্বাচনে আসতে হবে। বিদেশিদের কাছে তারা মিথ্যাচার করছে। বাংলাদেশ যখন একটি উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্যই এসব মিথ্যাচার ও চক্রান্ত করছে।
আহসান উল্লাহ মাস্টারের হত্যাকান্ড সম্পর্কে কামরুল ইসলাম বলেন, তৎকালীন বিএনপি সরকার ও খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদেই তাঁকে হত্যা করা হয়েছে। এই মাস্টারমাইন্ডদেরও বিচারের আওতায় আনতে হবে। শ্রমিক লীগকে তিনি সংগঠিত করেছিলেন।
প্রয়াত আহসান উল্লাহ মাস্টারের ছেলে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, এই জঘন্য হত্যাকান্ডের বিচার এখন আপিল বিভাগে আছে। একই সঙ্গে ওই সময় যে আরও পাঁচজনকে হত্যা করা হয়েছিল, আশা করি তার বিচারও দ্রুত সম্পন্ন হবে। বাংলাদেশের মাটিতে যেন আর কখনো এ ধরনের হত্যাকান্ড না ঘটে, সে জন্য সচেতন থাকতে হবে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভেকেট আবদুল বাতেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভুইঁয়া,ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সহ সভাপতি মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত