বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা মে ২০২৩ সন্ধ্যা ০৬:২৪
৩১৫
বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক বার্তা সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক।
আজ বুধবার পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা বলেন, বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ কামরুল ইসলাম চৌধুরী ফোরাম অব এনভায়রনমেন্টাল জার্নালিস্টস অব বাংলাদেশ (এফইজেবি) এর সভাপতি হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পরিবেশের উন্নয়ন ও সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা আয়োজিত পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন সরকারি কর্মসূচিতে যোগদান করে মূল্যবান পরামর্শ প্রদান করতেন। এছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করতেন। তাঁর মৃত্যু পরিবেশ বিষয়ক সাংবাদিকতার জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী (৬৩) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত