বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৫৮
২৮৮
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা দিতে আসলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা দিতে আসলে তা প্রতিহত করা হবে।’
সেতুমন্ত্রী আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন।
বিএনপি’র আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের কর্মসূচী সম্পর্কে তিনি বলেন, আমরা কোন পাল্টাপাল্টি কর্মসূচী করতে যাচ্ছি না। বিএনপি কখনও দ্রুত, কখনও ধীরগতির আন্দোলন, মানববন্ধন, পদযাত্রা, গণঅভ্যুত্থান করছে।
তিনি বলেন, এ জন্য অপ-রাজনীতি থেকে এদেশের জনগণের জানমাল রক্ষা করার জন্যে আমরা শান্তি সমাবেশ করছি। আমরা সময়সীমা দিয়ে কোন কর্মসূচী দিচ্ছি না, তবে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো। জনগণকে শান্তির ডাক জানিয়ে দিতে চাই।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকান্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্টে হত্যাকান্ড ঘটানো হয়। এই তিনটি ঘটনা একইসুত্রে গাঁথা।
ওবায়দুল কাদের বলেন, হত্যা, যড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। একইসাথে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, তাদেরকে পরাজিত করবো, পরাভূত করবো।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্য নিবাহী সদস্য আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
এরপর আওয়ামী লীগের অঙ্গসংগঠন আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ কৃষক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ শেখ জামালের কবরে পুষ্পস্তবক অর্পণ করে।
সুত্র বাসস
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক