অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ | ২৩শে শ্রাবণ ১৪৩৩

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে যাচাইয়ের আহ্বান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ বিকাল ০৩:০২

remove_red_eye

৫৬৬

প্রতারণা ও জালিয়াতি রুখতে দপ্তরী কাম  প্রহরী পদে নীতিমালা প্রণয়ন/সংশোধন সংক্রান্ত তথ্যাদি জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট যাচাইয়ের আহবান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় জড়িত প্রতারণা ও প্রতারক চক্র এবং অসাধু ব্যক্তিদের আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করা বা সে বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। 
অন্যদিকে, জনসাধারণকে অপরাধমূলক কর্মকান্ডে না জড়ানোর জন্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.mopme.gov.bd)  হতে যাচাই করার জন্য অনুরোধ জানানো হয়। 
মন্ত্রণালয় সূত্র জানায়, ‘সম্প্রতি  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন অধিশাখার নামে দপ্তরী কাম প্রহরী নিয়োগ, বেতন-ভাতা সংক্রান্ত  প্রকাশিত ভূয়া গেজেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত গেজেটটি ভুয়া এবং এতে মাঠ পর্যায়ে সর্বমহলে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। যা প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী গুরুতর অপরাধ’। 
এতে আরো উল্লেখ করা হয়, ‘সম্প্রতি আরও লক্ষ্য করা যাচ্ছে যে, দপ্তরী কাম প্রহরী পদে ভূয়া বিজ্ঞপ্তি, নীতিমালা সংশোধন সংক্রান্ত ভূয়া প্রজ্ঞাপন ও ভূয়া গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি সহজ সরল জনসাধারণের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রলুব্ধ করে অসাধু উপায়ে অর্থ উপার্জনের পায়তারা করছে যা দেশের প্রচলিত আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। এহেন প্রতারণা ও প্রতারক চক্র হতে সাবধান থাকা। এবং অপরাধমূলক কর্মকান্ডে না জড়ানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে। 
এতে উল্লেখ করা হয়, এ মন্ত্রণালয়ে আইন অধিশাখা নামে কোন অধিশাখা নেই। এ ছাড়া এই ভুয়া গেজেটে যে কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে- সে নামে এ মন্ত্রণালয়ে কোন কর্মকর্তা কর্মরত নেই।

সুত্র বাসস

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

আরও...