বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৩ রাত ০৮:২০
২৬৭
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দেশ ও দেশের মানুষের কল্যানের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রামকে শহরে পরিনত করতে নানান উদ্যোগ গ্রহন এবং তাতে সফল হয়েছেন শেখ হাসিনা। বাস্তবে শহরে পরিনত হচ্ছে গ্রাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রান্তিকএবং গ্রাম এলাকার মানুষের মাঝে শহরের সকল সুবিধা পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং করছে। শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ পুরো অবকাঠামো খাতে আমূল পরিবর্তন এসেছে। অবকাঠামোগত উন্নয়নে বদলে যাচ্ছে দেশ উল্লেখ করে হুইপ বলেন, বিএনপি-জামাতের আমলে দেশের কোন উন্নয়ন হয়নি। দুর্নীতি ও লুটপাট, আত্মসাতে ব্যস্ত ছিল বিএনপি-জামাত। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে আবারও বিএনপি-জামাত ষড়যন্ত্র করছে। বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের ধাপ অব্যাহত রাখবেন।
তিনি বলেন, বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাবে। দেশ যতদিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে, ততদিন নিরাপদ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে ও বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
আজ শনিবার ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদরে নব-নির্মিত ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২য় তলা পাঁচবাড়ী হাট নতুন মার্কেট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারের উপ-সচিব মোরার্জি দেশাই বর্মন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা ইঞ্জিনিয়ার জাকিউল আলম, পৌর আওয়ামীগের সভাপতি এ্যাড, শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইসহাক চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
নব-নির্মিত ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২য় তলা পাঁচবাড়ী হাট নতুন মার্কেট ভবনের উদ্বোধন শেষে মার্কেট পরিদর্শন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।
সুত্র বাসস
‘যুবকরা ঐক্যবদ্ধ হলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব’
জুনের বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক