বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ দুপুর ০২:৫৮
৩৮২
রমজানের প্রথম কার্যদিবসে দরপতনের পর দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবারও লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনে রয়েছে ধীরগতি। পাশাপাশি ক্রেতা সংকটে পড়ে ১৫০-এর বেশি প্রতিষ্ঠানের ক্রয়াদেশের ঘর শূন্য হয়ে পড়েছে।
ক্রেতা সংকট দেখা দেওয়ায় দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। প্রথম এক ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ১২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ৭ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৮০ কোটি টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। সেই সঙ্গে এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।
আরও পড়ুন: দেড় কোটি টাকা আত্মসাৎ: এনসিসি ব্যাংকের ৫ জনের বিরুদ্ধে মামলা
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসই’র প্রধান সূচক ২ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা বেশি সময় স্থায়ী হয়নি।
লেনদেনের সময় ১৫ মিনিট গড়ানোর আগেই সূচক ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের সময় গাড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঋণাত্মক প্রবণতাও বাড়তে থাকে। এতে লেনদেনের এক ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান সূচক ৭ পয়েন্ট পড়ে যায়।
এরপর কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় সূচকের ঋণাত্মক প্রবণতা কিছুটা কমেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ২৪ মিনিটে ডিএসইতে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৬টির। আর ১৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
এরমধ্যে ক্রয়াদেশের ঘর শূন্য হয়ে পড়েছে ১৫৭ প্রতিষ্ঠানের। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দিনের সর্বনিম্ন দামে বিপুল বিক্রির আদেশ আসছে। তবে ক্রেতা না থাকায় যাদের কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট আছে তারা তা বিক্রি করতে পারছেন না।
এতে ডিএসই’র প্রধান সূচক কমেছে ৫ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে ৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ২ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১০০ কোটি ৬০ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৬৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
সুত্র জাগো
মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার
মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ
অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর
সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত