অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৫শে জুলাই ২০২৬ | ১০ই শ্রাবণ ১৪৩৩

মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৩ বিকাল ০৩:২৩

remove_red_eye

৪৮৩

দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ চুয়াডাঙ্গা ও রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
আজ সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় খুলনায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া মাদারীপুরে ২৫, গোপালগঞ্জে ২২ এবং বরিশাল ও যশোরে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি  এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৫ মিনিটে।

সুত্র বাসস

কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি?

কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি?

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন সংসদ এলাকায়

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন সংসদ এলাকায়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী

বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন ‌‘সময় বলে দেবে’: আইনমন্ত্রী

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন ‌‘সময় বলে দেবে’: আইনমন্ত্রী

রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

রোববার স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

রোববার স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

সংগ্রামের ৩৬ দিন :  অনেকের কাছেই জুলাইয়ের সেই স্মৃতি এখনো জীবন্ত

সংগ্রামের ৩৬ দিন : অনেকের কাছেই জুলাইয়ের সেই স্মৃতি এখনো জীবন্ত

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আরও...