বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:২১
৩১৩
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ইউরোপীয় তৈরি পোশাক আমদানিকারকদের ন্যায্য মূল্যে মানসম্পন্ন পোশাক আমদানির জন্য বাংলাদেশই প্রথম পছন্দ।
তিনি বলেন, গত বছর বাংলাদেশ পশ্চিমা দেশগুলোতে এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সফটওয়্যার রপ্তানি করেছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি।
মন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসের মহামারী সত্ত্বেও, আমাদের অর্থনীতি গত অর্থবছরে ৭ দশমিক ১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু জিডিপি এখন ২ হাজার ৮শ’ ৪০ ইউএস ডলার। এক দশক আগে যা ছিল, এটা তার চেয়ে চারগুণ বেশি।
শাহাব উদ্দিন মঙ্গলবার বিকেলে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষ্যে ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর মুক্তি এবং নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সারা জীবন উৎসর্গ করেছিলেন এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি প্রায় ব্যর্থ রাষ্ট্র থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে।
শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ ও ডেনমার্ক গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি করেছে। ডেনমার্ক বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন অংশীদার, কারণ এটি বিভিন্ন খাতে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মূল্যবান সহায়তা প্রদান করে চলেছে।
মন্ত্রী আরো বলেন, ডেনমার্ক এখন বাংলাদেশ থেকে রপ্তানির বৃহত্তম গন্তব্যগুলির মধ্যে একটি এবং এটি সন্তোষজনক যে- গত অর্থবছরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এক বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।
সভায় ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম, ডেনমার্কের স্টেট সেক্রেটারি ফর ডেভেলপমেন্ট পলিসি লোটে ম্যাচন, কূটনৈতিক কোরের সদস্যরা এবং ডেনমার্কে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত