অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ | ১লা কার্তিক ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একতরফা ভোট হয়েছে: বুলু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৫৩

remove_red_eye

৪৮৭

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে একতরফা ভোট হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

শুক্রবার (১৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সব রাজবন্দীদের মুক্তির দাবিতে প্রতীকী অনশনে এ দাবি করেন তিনি।

বরকত উল্লাহ বুলু বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্বাচনে নারকীয় কাণ্ড ঘটেছে। এই ঘটনায় ২০ সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া অসংখ্য আইনজীবী আহত হয়েছেন। হাজার হাজার পুলিশ দিয়ে আইনজীবীদের বের করে একতরফা ভোটের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টে যে ব্যালট বাক্স ছিনতাই হলো সেই ঘটনা কিন্তু আজকে নয়। ১৯৭৩ সালে ডাকসুর নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ছাত্রলীগের পরাজয় নিশ্চিত জেনে সেদিন ডাকসু থেকে ব্যালট বক্স ছিনতাই হয়।

বিএনপি নেতাদের মুক্তির দাবি জানিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের নেতা রুহুল কবির রিজভী, সাবেক ছাত্রনেতা সাইফুল আলম নীরব, যুবদলের দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি জাহাঙ্গীরসহ অসংখ্য নেতাদের গ্রেফতারের প্রতিবাদে। আমাদের নেতা খালেদা জিয়া গত পাঁচ বছর কারান্তরীণ। যে দুই কোটি টাকার বিষয় নিয়ে উনাকে জেল দেওয়া হয়েছে, সেই দুই কোটি টাকা আজকে ১০ কোটি টাকায় রূপান্তরিত হয়েছে ব্যাংকে।

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার চেয়ে জনপ্রিয় নেত্রী নেই উল্লেখ করে তিনি বলেন, ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত ২৩টি আসনে ভোট করেছেন। কিন্তু কোনো আসনে তিনি পরাজিত হন নাই। লক্ষাধিক ভোটের ব্যবধানে প্রত্যেকটি আসনে জয় লাভ করেছেন।

আরও বক্তব্য রাখেন স্বাধীনতা অধিকার আন্দোলনের চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহীম, যুগ্ম সম্পাদক এম জাহাঙ্গীর প্রমুখ।

সুত্র জাগো

নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন

নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন

দুর্গার আগমনে উৎসবের আবহ, লালমোহনে প্রস্তুত ২৩ মণ্ডপ

দুর্গার আগমনে উৎসবের আবহ, লালমোহনে প্রস্তুত ২৩ মণ্ডপ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন ভোলার সেই বৃক্ষপ্রেমী ইমাম

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন ভোলার সেই বৃক্ষপ্রেমী ইমাম

ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও পার্থকে শুভেচ্ছা

ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও পার্থকে শুভেচ্ছা

ভোলার ইলিশায় আগুনে পুড়ল কৃষক ও শ্রমজীবীদের বসতঘর

ভোলার ইলিশায় আগুনে পুড়ল কৃষক ও শ্রমজীবীদের বসতঘর

আরও...