অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

৩০৩

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সক্রিয় ভূমিকা রাখার জন্য স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। 
তিনি আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ স্কাউটস এর ৫১তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে আজ এক বাণীতে এ আহবান জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটস এর ৫১তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে সভায় অংশগ্রহণকারী কাউন্সিলর ও দেশের সকল পর্যায়ের স্কাউট সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বাংলাদেশ স্কাউটস’ এর উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২১ সালে রৌপ্য ব্যাঘ্র ও রৌপ্য ইলিশ অ্যাওয়ার্ডসহ অন্যান্য অ্যাওয়ার্ড অর্জনকারীদের আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি’। 
তিনি বলেন, স্কাউটিং একটি আন্তর্জাতিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। নিয়মিত শিক্ষার পাশাপাশি স্কাউটিং হচ্ছে একটি সম্পূরক ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা। 
আবদুল হামিদ বলেন, স্কাউটদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী নিয়মিত প্রশিক্ষণ ও ব্যক্তি জীবনে এর প্রতিফলন ঘটিয়ে দেশের যুব সম্প্রদায়কে আত্মনির্ভর, সচ্চরিত্র ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা স্কাউটিং-এর মূল লক্ষ্য। 
তিরি আশা প্রকাশ করেন, বাংলাদেশে স্কাউটিং কার্যক্রমকে আরো বেগবান করতে স্কাউট কর্তৃপক্ষ আন্তরিক হবেন। 
রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ, শোষণমুক্ত সোনার বাংলা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
তিনি বলেন, বর্তমান সরকার দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট দেশে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে যুবসমাজকে সৎ, আদর্শবান ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আর, এজন্য স্কাউটিং হতে পারে একটি কার্যকর মাধ্যম। 
রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটস’ এর ৫১তম বার্ষিক সাধারণ সভার সার্বিক সফলতা কামনা করেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...