অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


মেয়র ব্যারিস্টার শেখ তাপসের সাথে ডিইউজে নেতৃবৃন্দের সাক্ষাৎ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:২৮

remove_red_eye

৩১৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ। নগর ভবনের বুড়িগঙ্গা হলে আজ এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে লিখিত দাবি-দাওয়া সংবলিত একটি স্মারক লিপি পাঠ করেন ডিইউজে সাধারণ সম্পাদক আকতার হোসেন। স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের ১৩ জন সদস্যের নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩টি সড়কের নামকরণ করা এবং সাংবাদিকদের কল্যাণে আরও কয়েকটি সুনির্দিষ্ট বিষয় স্মারক লিপিতে সন্নিবেশ করা হয়।  
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "মুক্তিযুদ্ধের চেতনায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ঐতিহ্যবাহী একটি সংগঠন। সড়ক নামকরণ সিটি করপোরেশনই করে থাকে। মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের নামে সড়কের নামকরণের মাধ্যমে তাদেরকে আমরা সম্মান দেখাতে পারি। ওনারা এটুকু সম্মান পাওয়ার দাবিদার। এতদিন নামকরণ হয়নি, সেটাই দুঃখজনক। যেহেতু সড়কের নামকরণে একটি প্রক্রিয়া রয়েছে, সেহেতু এ প্রক্রিয়ায় করপোরেশনের অংশটুকু আমরা দ্রুতই শেষ করতে পারব। আশা করি, আপনাদের সকলের সহযোগিতায় করপোরেশনের বাইরে 'সড়ক নামকরণে সম্পৃক্ত' বাকী অংশীজনদের কাছ থেকেও এ প্রক্রিয়ার বাকী অংশ দ্রুত শেষ করতে পারব।
ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, আপনার পিতা শেখ ফজলুল হক মণি সাংবাদিক সমাজকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। আমি মনে করি, শেখ ফজলুল হক মণির যোগ্য উত্তরাধিকার হিসেবে সাংবাদিকদের কল্যাণ সাধনে আপনারও কিছু দায় দায়িত্ব রয়েছে। 
ডিইউজে সভাপতির বক্তব্যের জবাবে মেয়র তাপস বলেন, "আমি নিজেও সাংবাদিক পরিবারের সন্তান। আমি আপনাদের পরিবারেরই একজন। সেজন্য সাংবাদিকদের কল্যাণে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবো।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে ডিইউজের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউলল্লাাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য ইব্রাহিম খলিল খোকন, দুলাল খান, সলিমুল্লাহ সেলিম, আসাদুর রহমান, মহিউদ্দিন পলাশ, সফিকুল করিম সাবু ও সফিক বাশার উপস্থিত ছিলেন।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...