অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা উন্নয়ন ও সুশাসনের প্রতীক : পানি সম্পদ উপমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৩৪

remove_red_eye

৩০৩

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সুশাসনের প্রতীক বলে উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, তাঁর নেতৃত্বে উন্নয়নের সাথে সুশাসন নিশ্চিত হয়েছে। 
তিনি বলেন, ২০৪১ সাল নাগাদ উন্নত, আধুনিক, প্রযুক্তি নির্ভর মেধাভিত্তিক অর্থনীতির সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ শরীয়তপুরের ভেদরগঞ্জের কার্তিকপুর বাজারের সার্বিক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে জাতির ঋণ কখনো শোধ হবার নয়। তিনি আমাদের বাংলা ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুর ৫৫ বছরের মধ্যে ১৪ বছর কেটেছে কারাগারে। ২৪ বছর তিনি এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত রেখে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। 
শামীম বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে শ্রম নির্ভর অর্থনীতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। এই ১৪ বছরে তিনি স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন।
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময় বিশ্ববাসীর কাছে। তাই আগামী নির্বাচনেও জনগণ শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে।
কার্তিকপুর বাজার বণিক সমিতির সভাপতি এস এম রফিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, ইউএনও আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক, চরভাগা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...