অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ঘূর্ণিঝড় বুলবুলে ১৮৭ হেক্টর জমির ফসলের ক্ষতি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০১৯ রাত ০৮:২৯

remove_red_eye

৯৯৮

মো. জসিম জনি, লালমোহন || ভোলার লালমোহন উপজেলায় সম্প্রতী বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলে কারণে প্রায় ১৮৭ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। যার বাজার মূল্য প্রায় দুই কোটি ৪২ লক্ষ টাকা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় বুলবুলে ১২০ হেক্টর জমির ধান, ৬০ হেক্টর জমির সবজি, ৫ হেক্টর জমির খেশারি ও ২ হেক্টর জমির পানের বরঝের ক্ষতি হয়। যার উৎপাদন লক্ষ মাত্র ছিলো ১ হাজার ৫ শত ৬৯ মেট্রিক টন।
লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কৃষক আব্দুর রহিম, নূর মোহাম্মদ ও আকতার হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর একটু বেশি করে ধান চাষ করেছি। ধানের ফলনও ভালো ছিলো তবে কিছুদিন আগের বন্যায় ক্ষেতের অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে। যা পুষিয়ে ওঠতে অনেক কষ্ট হবে। এমন অবস্থায় সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে ওঠা যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন বলেন, ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে, এদের পূর্ণবাসনের জন্য সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে। আশা করছি খুব শিগগিরই এদের জন্য সরকারীভাবে বরাদ্দ আসবে।