অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা মে ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

৪৫৬

নিঃস্ব জেলে পরিবার, ১০ লাখ টাকার ক্ষতি

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় দুই মাস নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্ততির নেওয়ার দিন ভোর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় ইঞ্জিন চালিত একটি মাছ ধরার ট্রলার ও জাল। এতে ওই জেলের ১০ লাখ টাকার ক্ষতি হয়। জেলে পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ট্রলার ও জাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে জেলে পরিবার।

বুধবার ভোর রাত সাড়ে ৪ টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের ভূঁইয়ারহাট এলাকার টেকের ঘাট খালে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে শনিবার ভোর সাড়ে ৫ টায় স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার ও মনপুরা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করলেও জড়িতদের শনাক্ত করতে পারেনি।

ক্ষতিগ্রস্থ জেলে হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ভূঁইয়ারহাট সংলগ্ন হাজীরচর গ্রামের বাসিন্দা আলম সর্দারের ছেলে হান্নান মাঝি।

ক্ষতিগ্রস্থ জেলে জানান, গত ১৫ বছর ধরে মেঘনায় মাছ শিকার করে বৃদ্ধ বাবা-মা ও সন্তান, পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছেন। ধার-দেনা সহ মৎস্য আড়তদার ফারুক কোম্পানীর কাছ থেকে ৬ লক্ষ টাকা দাদন নিয়ে ইঞ্জিন চালিত ট্রলার ও জাল টেকের ঘাট খালে নোঙ্গর করে রাখেন। দুই মাস নিষেধাজ্ঞার শেষে বুধবার সকালে মেঘনার মাছ শিকারের প্রস্তুতি নেন। কিন্তু ভোর রাতে কে বা কাহারা আগুন দিয়ে ট্রলার ও জাল পুড়ে দিয়েছে বলে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। পাশাপাশি বৃদ্ধ বাবা ও মা কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে নিঃস্ব জেলে পরিবারকে সমবেদনার পাশপাশি এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পক্ষে অর্থিক অনুদান ক্ষতিগ্রস্থ জেলের পিতা আলম সর্দার হাতে তুলে দেন হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার।

এই ব্যাপারে মনপুরা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার মৎস্য কর্মকর্তা মাহরুফ হোসেন মিনার জানান, ঘটনা শুনেছি। ক্ষতিগ্রস্থ জেলেকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। ক্ষতিগ্রস্থ জেলের লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...