বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৪ রাত ০৯:১৬
৩৮৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দেশের অন্যান্য জেলাগুলোর সাথে পাল্লা দিয়ে গরমের তীব্রতা বেড়েছে ভোলাতে ও। মঙ্গলবার দুপুর ১ টা পর্যন্ত ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত বছরের তুলনায় এ বছর গরমের তীব্রতা কিছুটা হলেও বেড়েছে এ জেলায়। এতে করে এ জেলার সাধারন মানুষ তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছে।খেটে খাওয়া দিন মজুররা রয়েছে বিপাকে।
এদিকে তীব্র দাবদাহ তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবীদের স্বস্তি পেতে ভোলায় সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান এর উদ্যোগে নতুন বাজার , জিয়া মার্কেট এলাকায় লেবুর শরবত বিতরণ করতে দেখা যায়। এছাড়াও সোমবার ভোলা ব্রাদার্স নেভিগেশনের পক্ষ থেকে শহরের সদর রোডে পথচারীসহ গরমে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। এসময় তীব্র তাপদাহে পানি সরবত পান করে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন।
ভোলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ মনিরুজ্জামান জানায়,গত ১ সপ্তাহে এ জেলায় গড়ে তাপমাত্রা ছিলো ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এ বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে এ জেলায় আগামী ১লা মে পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে ২ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত