অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল : নাছিম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪০

remove_red_eye

৩৬২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের শাসন ব্যবস্থা ও গণতন্ত্র আওয়ামী লীগ নয়, বিএনপি ধ্বংস করেছিল।
 তিনি বলেন, বিএনপি কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা সব সময় চায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে। এরা যদি গণতন্ত্রে বিশ্বাসই করত তাহলে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের এমপিদের সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য করত না। এরা কখনোই দেশের মঙ্গল চায়না।
নাছিম আজ বৃহস্পতিবার  অস্ট্রেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর শেষ প্রান্তে দাঁড় করিয়েছিল। এরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এরা গণতন্ত্র হত্যাকরে আবার গণতন্ত্রের গল্প শোনায়। তাদের মুখে গণতন্ত্রের কথা শুনতে সত্যি খুবই আশ্চর্য লাগে।
নাছিম বলেন, বিএনপি  এ দেশের সংবিধান কলঙ্কিত করেছে, প্রশ্নবিদ্ধ করেছে। তারা যুদ্ধাপরাধীদের নিয়ে দল করে ক্ষমতায় এসে শাসনের নামে দুঃশাসন করেছে। তাই এখন এই অপশক্তিকে বাংলার জনগণ সমর্থন করে না।
তিনি আরও বলেন,কোন ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম থামানো যাবেনা। বিএনপি প্রথমে বিক্ষোভ দিয়ে তাদের আন্দোলন শুরু করেছিল। আর এখন করছে নীরব পদযাত্রা। পথ হারিয়ে বিএনপি এখন নীরবে পদযাত্রা করছে। তাদের আন্দোলন, ১০ তারিখের লাল কার্ড, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত, তারেক রহমানের ফিরে আসা, খালেদা জিয়ার সিংহাসনে বসা, তাদের ৫৪ দল, ২৭ দফা, ১৪ দফা সবকিছু ভুয়া।
ভাষা আন্দোলনের কথা স্বরণ করে তিনি বলেন, আমরাই পৃথিবীর একমাত্র দেশ, যারা নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য জীবন বিলিয়ে দিয়েছি। সারা বিশ্বের সকল ভাষাকে আমাদের সম্মান ও শ্রদ্ধা জানানো উচিৎ। যার যার ভাষা সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখাই আমাদের একুশের চেতনা। এই একুশের চেতনাকে আন্তর্জাতিক দুনিয়া স্বীকার করেছে এটাই আমাদের বড় গৌরবের পরিচয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আবদুল মতিন, জার্নালিস্ট এসোসিয়েশনেট সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সুত্র বাসস





ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আরও...