অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে তরুণীর আত্মহত্যা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:১৮

remove_red_eye

৩৫৮

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন সাহিদা বেগম (১৮) নামে এক তরুণী। বুধবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চর কালাচাঁদ এলাকায় এ ঘটনা ঘটে। তরুণী সাহিদা ওই এলাকার নূরনবীর মেয়ে।
মৃত সাহিদার মা শাহানূর বেগম বলেন, সন্ধ্যার পর মেয়েকে ঘরে রেখে পাশের বাড়িতে যাই। এর কিছুক্ষণ পরে বাসায় ফিরে দেখি ঘরের দরজা-জানালা বন্ধ রয়েছে। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখি সাহিদা রুমে থাকা ফ্যানের সঙ্গে ওড়না লাগানো অবস্থায় ঝুলছে। এমন অবস্থা দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে নিচে নামায়।
শাহানূর বেগম আরো বলেন, সাহিদা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। যার জন্য কয়েকবার তাকে ডাক্তারও দেখানো হয়েছিল। ডাক্তার দেখালে কয়েকদিন সে ভালো থাকে, কিছুদিন গেলে আবার আগের মতই অদ্ভুত আচরণ শুরু করে। মানসিক এ সমস্যার কারণেই সাহিদা গলায় ফাঁস দিয়েছে বলে মনে হচ্ছে।
এব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে কারও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছি।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...