বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৩ রাত ০৯:০৩
৪১০
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকা ওয়াশিংটনের সঙ্গে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে দিতে চায় না উল্লেখ করে রাশিয়াকে বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজ পাঠানোর অনুরোধ করেছেন।
এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে তিনি আজ সংবাদকর্মীদের বলেন, ‘আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়েছে যে রাশিয়া ভালো করে জানার পরও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজ (বাংলাদেশে) পাঠিয়েছে।... তারা কেবল জাহাজটির নাম পাল্টেছে, যা আমরা আশা করিনি।’
মোমেন আরও বলেন, ‘আমরা রাশিয়াকে বলেছি যে তারা (মার্কিন) নিষেধাজ্ঞার অধীনে থাকা ৬৯টি জাহাজ বাদে তাদের যে কোন জাহাজের মাধ্যমে আমাদের মালামাল পাঠাতে পারে।’
রাশিয়া গত মাসে তাদের সহায়তায় নির্মিত বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরঞ্জাম সরবরাহের জন্য একটি জাহাজ পাঠায়। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ঢাকা জাহাজটি গ্রহণ করতে অস্বীকার করে।
মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা (মার্কিন) নিষেধাজ্ঞার অধীনে থাকা (রাশিয়ার) জাহাজগুলোকে গ্রহণ করতে চাই না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে।’
রুশ পতাকাবাহী জাহাজ- স্পার্টা১১১ গত ২৪ ডিসেম্বর কার্গো আনলোড করার জন্য মংলা বন্দরে ভিড়ার কথা ছিল। কিন্তু বঙ্গোপসাগরে দেশের আঞ্চলিক জলসীমায় পৌঁছলে বাংলাদেশ কর্তৃপক্ষ এটির বন্দরে ভিড়তে দিতে অস্বীকার করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর আগে বলেছিলেন যে ঢাকায় মার্কিন দূতাবাস বাংলাদেশ কর্তৃপক্ষকে একটি চিঠিতে জাহাজটিকে প্রকৃতপক্ষে তাদের নিষেধাজ্ঞাভুক্ত রুশ জাহাজ আরসা মেজর বলে বর্ণনা করার পরে এই অস্বীকার করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত ৬৯টি রুশ জাহাজের তালিকা অনুসারে আরসা মেজর বা স্পার্টা১১১ হল একটি উভচর/আক্রমণকারী কার্গো জাহাজ (একেএ), যা সরঞ্জাম, পণ্যসম্ভার ও সৈন্য বহনের জন্য তৈরি।
মিডিয়া রিপোর্টে বলা হয়, ঢাকার অস্বীকৃতির পর জাহাজটিকে দৃশ্যত পণ্য খালাসের জন্য ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের দিকে চালিত করা হয়। কিন্তু দুই দিন আগে মস্কো জানায় যে এটি রাশিয়া ফিরে যাচ্ছে।
সুত্র বাসস
আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি
ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার
ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা
ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু
সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে
তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র্যালী ও আলোচনা সভা
ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত