অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

প্রযুক্তির প্রয়োগে গ্রাহক সেবার মান টেকসই ও কাঙ্খিত পর্যায় থাকবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

৩৫৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রযুক্তির প্রয়োগ যত বাড়বে গ্রাহক সেবার মান তত টেকসই ও কাঙ্খিত পর্যায় থাকবে। 
তিনি আরো বলেন, গ্রাহকদের সমস্যা, প্রয়োজন বা অভিযোগ গুরুত্ব দিয়ে শুনে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিয়ে সেবার মান আরও বাড়াতে হবে।
নসরুল হামিদ আজ ঢাকার মিরপুরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)’র স্ক্যাডা সিস্টেম ( স্ক্যাডা-সুপারভাইজরি কন্ট্রোল এন্ড ডাটা একুইজিশন)’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সার্বিকভাবে ডেসকো ভালো করলেও কতটা ভাল করছে তা গ্রাহকরাই বলতে পারবে। সেবার মান নিয়ে জরিপ করা যেতে পারে। বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়কে অগ্রাধিকার দিয়ে সচেনতা বাড়ানোয় উদ্যোগ অব্যাহত রাখতে হবে। 
এসময় তিনি বৈদ্যুতিক ক্যাবল ও উপকেন্দ্রসমূহ ভূ-গর্ভস্থ করার ওপর গুরুত্বারোপ করেন।
ডেসকো’র নিয়ন্ত্রণাধীন ৬৯ টি স্টেশনের বিদ্যুৎ নেটওয়ার্ক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হতে পর্যবেক্ষণ ও দক্ষতার সাথে পরিচালনা করতে ডেসকোতে এই সিস্টেম স্থাপন করা হয়েছে। ফিডার লোডের মান সময়ভেদে লোডের তারতম্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহের মাধ্যমে দক্ষতার সাথে লোড পরিচালনা করবে। ফলে ডেসকোর ১২ লক্ষ গ্রাহক আরও উন্নত সেবা পাবে।
ডেসকো’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বক্তব্য রাখেন।

সূত্র বাসস

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

আরও...